এইমাত্র পাওয়া

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

হবিগঞ্জঃ জেলার লাখাই উপজেলার বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের জনৈক ৯ম শ্রেণীর ছাত্রীকে
জোরপূর্বক জড়িয়ে ধরে শ্লীলতাহানি করার অভিযোগে সহকারী শিক্ষক সোহেলকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শ্লীলতাহানির ঘটনাটির অভিযোগ ওঠলে গতকাল বুধবার বিষয়টি জানানি হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। পরে ছাত্রীর বড় ভাই শ্লীলতাহানির অভিযোগ এনে লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে গতকাল বুধবার রাতে বুল্লা ইউনিয়ন এলাকা থেকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়ার নির্দেশে এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গী ফোর্স অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসলে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে ঐ অভিযোগে গ্রেফতার দেখায় পুলিশ।

স্কুলটির প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব জানান, শিক্ষক ছাত্রীর ঘটনাটি আমি শিক্ষা অফিসারকে জানিয়েছি, শিক্ষা অফিসারের নিকট আজ লিখিত ভাবে জানাব, ভোক্তভোগী ছাত্রী আমাকে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক তার শরীর স্পর্শ করছে, আর অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে আটকের পূর্বে অভিযুক্ত সহকারী শিক্ষক সোহেলের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন, অতিশিগ্রই তদন্ত কমিটি গঠন করে, কমিটির রিপোর্টেরপরিপ্রেক্ষিতে পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া জানান, এ বিষয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর বড় ভাই রনি বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এফআইআর গন্যে মামলা রুজু করা হয়েছে এবং আসামী সোহেল রানা কে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.