চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গায় নিজ কক্ষ থেকে কলেজছাত্র আফনান লিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আফনান (১৯) গড়গড়ি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আতিয়ার খাঁ’র ছেলে।
হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন আফনান। এক আত্মীয় মারা গেলে মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন মেহেরপুর সদরে যান। রাতে তিনি সেখানে ছিলেন। এদিকে মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আফনান। বুধবার সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার রাতে নিজ ফেসবুক আইডিতে ছবিসহ ‘ইট’স এনড’ পোস্ট করেন।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক দেবাশিষ জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আফনান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
