এইমাত্র পাওয়া

বড় পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

ঢাকাঃ বড় পরিবর্তন নিয়ে আসছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ‘আনলিমিটেড স্টোরেজ’ বন্ধ করার পরিকল্পনা করছে। উইবেটাইনফো এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বর্তমানে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা ফাইল ও মিডিয়া সবকিছুর স্টোরেজের জন্য কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে শিগগিরই এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে স্টোরেজ পুরোপুরি পূর্ণ হয়ে যাওয়ার আগে গ্রাহককে জানাবে হোয়াটসঅ্যাপ।

সামানের বছরই এই ফিচার চলে আসতে পারে। এতে করে ব্যাকআপ রাখার একটি অপশন পাবেন গ্রাহকরা। গুগল অ্যাকাউন্টের ১৫ জিবি জায়গাও এর সঙ্গে যুক্ত করা যাবে। যে ব্যবহারকারীদের স্টোরেজ স্পেস শেষ হয়ে যাবে তাদের তাদের চ্যাটের ব্যাক আপ নেওয়া চালিয়ে যেতে কিছু জায়গা খালি করতে হবে।

মেসেজ ও ডকুমেন্ট ব্যাকআপ করতে যদি ১৫ গিগাবাইটের বেশি জায়গার প্রয়োজন, তাহলে আপনি গুগল ওয়ান এর সাবস্ক্রিপশন নিতে হবে। এজন্য সর্বনিম্ন ১ দশমিক ৯৯ ডলার ব্যয় করতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা ২০০ টাকারও বেশি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.