নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিলম্ব ফি-সহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি-সহ ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্ত এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় ছিল ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষার শুরুর কথা রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
