এইমাত্র পাওয়া

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নতুন পরিচালক

ঢাকাঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়েছে।

বর্তমানে মহিউদ্দিন মাতুব্বর গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নতুন কর্মস্থলে পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এই কর্মকর্তাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) পদায়ন করা হলো। তিনি আগামী ২১ নভেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। নয়তো তিনি ২২ নভেম্বর তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। পদায়ন করা কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পদায়ন করা কর্মকর্তার যোগদানপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখায় ইমেইলে জানাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.