বশেমুরবিপ্রবিতে র‍্যাগিং হলেই শাস্তির নির্দেশ

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে সব ধরনের র‍্যাগিংয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের নির্দেশক্রমে প্রক্টর ড. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাহিরে কোনো শিক্ষার্থীকে র‍্যাগিং বা ডেকে নিয়ে মানসিক বা শারীরিক হেনস্তা, পরিচিত হওয়া ও সালাম নেওয়া যাবে না। এ েধরনের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.