এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা বেশি- এসডিজি সেমিনারে বক্তারা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জে সাসটেনাবল ডেবলাপমেন্ট গোল (এসডিজি) ২০৩০ এর বাস্তবায়নে লক্ষ্যে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার-২০১৯ অনুষ্ঠষ্ঠিত।

শুক্রবার বাদ আছর সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নারায়ণগঞ্জ শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠন শুরু হওয়ার পূর্বে কোরআন তেলোয়াত, গিতাপাঠ, জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়।

এর পর স্কুলের ছাত্রীরা বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক প্রাইমারী,কিন্ডার গার্ডেন ও হাইস্কুলের শিক্ষক ও শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিএমজেএফ ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম,কে বাশার উক্ত সেমিনারে নানা দিক তুলে ধরেন। এরপর মিলাদ ও দোয়া মাহফিল সহ সংস্কিৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সকলে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.