নীলফামারীঃ ম্যানেজিং কমিটি না থাকা ও শিক্ষকদের দ্বন্দ্বে নীলফামারীর একটি বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। জেলার জলঢাকার বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না নেয়ায় ঝড়ে পড়ছে শিক্ষার্থী, এমনটাই অভিযোগ অভিবাবকদের। শিক্ষকদের এমন অবহেলায় হতাশ তারা।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ১৯৯৫ সালে এমপিও ভুক্তির পর থেকে ভালোভাবেই শিক্ষাকার্যক্রম চলছিলো। তবে ২০০৬ সাল থেকে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি না থাকা ও শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারনে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম।
বর্তমানে ২৭৭ শিক্ষার্থী থাকলেও বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নেই। প্রধান শিক্ষকের অনিয়ম, শ্রেণি কক্ষে পাঠদানে ব্যর্থতা ও শিক্ষার্থীদের পরিক্ষার ফলাফল না দেয়াসহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।
তবে শিক্ষার্থী ঝড়ে পড়ার জন্য ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির তদারকির অভাব ও শিক্ষকদের স্বেচ্ছাচারিতাকে দুষছেন অভিভাবকরা।
বিষয়টি তদনমশ করে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা।
স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করার দাবী স্থানীয়দের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
