নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশিত হয়। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ। মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চার বছরের সমন্বিত ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
