রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদকঃ মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের পর জাতির জনকের নামে নাম পেয়েছে তেরাইল-জোড়পুকুরিয়া কলেজ। এখন থেকে কলেজটির নাম হবে বঙ্গবন্ধু কলেজ।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর নামকরণের ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এ এম মাসুমুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজ গভর্নিং বডির সভাপতি লাইলা আরজুমান বানু শীলা, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান প্রমুখ।
কলেজটির প্রতিষ্ঠাকাল থেকে বঙ্গবন্ধুর নামে হলেও ২০০২ সালে এমপিওভুক্ত করার স্বার্থে নাম পরিবর্তন করা হয়েছিলো। গত ১৬ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট বঙ্গবন্ধুর নামে তেরাইল- জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজটির নামকরণের অনুমোদন দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল