এইমাত্র পাওয়া

ঢাকায় প্রাণহানি এবং সহিংসতা: গভীর শোক প্রকাশ ইইউ’র

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।

রোববার ঢাকায় ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকার রাস্তায় প্রাণহানি এবং সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং শোক প্রকাশ করছে। তারা মনে করে, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া উচিত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.