ঢাকাঃ বিয়ের দেনমোহর হিসেবে ৫টি গাছ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ছাত্রী সুকৃতি আদিত্য। বিয়ের আসরেই বরপক্ষ কনেপক্ষকে মোহরাণা গাছ বুঝিয়ে দেন। সেদিনই তা রোপন করেন তারা।
ঢাবি ছাত্রী সুকৃতি একই অনুষদের অংকন ও চিত্রায়ণ বিভাগ থেকে পড়ালেখা সম্পন্ন করা নাবিন আদনান বিয়ে করেন। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তোদের বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর হিসেবে গাছ নিয়ে প্রশংসায় ভাসছেন এ নবদম্পতি।
দেনমোহর নিয়ে অসুস্থ প্রতিযোগিতা দূর করে ভালোবাসা ও বন্ধনকে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব দৃষ্টান্ত তৈরি করতেই এমন উদ্যোগ সুকৃতি-নাবিন দম্পতির। বিয়েতে দেনমোহর হিসেবে বর নাবিন আদনানের কাছ থেকে পাঁচটি ফলজ ও বনজ গাছ নিয়েছেন নাটোরের মেয়ে সুকৃতি আদিত্য।
সুকৃতি আদিত্য বলেন, ‘বর্তমানে অনেক বিয়েতে দেনমোহর নিয়ে যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাটা চলছে- আমার মনে হয় তা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ, বিয়েতে আর্থিক লেনদেনটা মুখ্য না। দুটি মানুষের মনের মিল হওয়াটাই বড় ব্যাপার। সেখান থেকে মনে হলো যে যদি এমন কিছু করা যায়, যা আমাদের প্রকৃতিকেও সুস্থ রাখবে। তাই নতুন জীবন শুরু করার পূর্বে আমার মনে হয়েছে, গাছ একটা দারুণ উপকরণ হতে পারে, যেটার মাধ্যমে পরিবেশটাও সুস্থ থাকলো, আমরাও খুশি থাকলাম পরিবেশের সুস্থতা দেখে।’
নাবিন আদনান বলেন, ‘দেনমোহরের বিষয়বস্তুটা হচ্ছে নিরাপত্তা। আমার কাছে মনে হয় যে আমাদের নিরাপত্তার চাইতে পরিবেশের নিরাপত্তা বেশি জরুরি। সুকৃতির ভিন্ন চিন্তাকে স্যালুট জানাই।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
