এইমাত্র পাওয়া

মাদ্রাসা সুপারের এমপিও বন্ধে শোকজ

ঢাকাঃ  অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও ঊর্ধ্বকর্মকর্তাদের নির্দেশনা না মানা রংপুরে একটি মাদ্রাসার সুপারের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) স্থায়ীভাবে বন্ধ করতে চায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এজন্য অভিযুক্ত সুপারকে নোটিশ পাঠানো হয়েছে।

অভিযুক্ত মাদ্রাসা সুপারের নাম মো: আব্দুল গাফ্ফার। তিনি রংপুর সদর উপজেলার বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শনোর নোটিশে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ‘‘বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) সহকারী মৌলভী মো: আব্দুল গাফ্ফার (ইনডেক্স: R690397) কর্তৃক অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গত ১৩/০১/২০২০ তারিখের 57.25.0000.005.08.059.18- ১৮ নং স্মারকমূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও সরকারি কাজে অবহেলা করেছেন। যা চাকুরী শৃঙ্খলা পরিপন্থী ও বিধি বর্হি:ভূত।

এমতাবস্থায়, এরুপ এহেন কার্যকলাপের জন্য মো: আব্দুল গাফ্ফার এর বেতন-ভাতা (এমপিও) সাময়িক স্থগিতসহ কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না মর্মে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩ নভেম্বর নিম্নস্বক্ষরকারীর নিকট স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.