এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষকের জানাযায় ছাত্র-শিক্ষকসহ হাজারো মানুষ!

ঠাকুরগাঁও: ছাত্র-শিক্ষকসহ হাজার হাজার মুসল্লীর সমবেত অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত বছরের প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গুণি, আদর্শবান প্রবাদপ্রতিম কিংবদন্তি, গুরুগম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন, প্রাজ্ঞ শিক্ষাগুরু প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন আহম্মদ স্যারের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) তিনি হরিপুর ডাঙ্গীপাড়া তার গ্রামের বাড়িতে সকাল সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। এদিন বিকাল সাড়ে ৩টায় তার দীর্ঘদিনের কর্মস্থল রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের সাবেক ছাত্র, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজ রহমান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ পরিচালক আক্তারুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, প্রধান শিক্ষক সোহেল রানা, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার ও নুরুজ্জামান মাস্টার প্রমুখ।

পরে তার নিজ গ্রাম ডাঙ্গীপাড়ায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য বিদ্যান উচ্চপদস্থ ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন), রাণীশংকৈল প্রেসক্লাব, প্রগতি ক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন। জানাযা নামাজ পড়ান মরহুমের সন্তান অধ্যাপক শামীম আহম্মেদ এবং দোয়া পরিচালনা করেন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ হীল বাকী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.