এইমাত্র পাওয়া

১১১ জন প্রকৌশলী নেবে পানি উন্নয়ন বোর্ড

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শূন্য পদে ১১১ জনকে নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১১১টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৩


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.