এইমাত্র পাওয়া

তনু হত্যার বিচার কি পাব না?

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনুর বাবা-মায়ের প্রশ্ন—‘আমরা কী তনু হত্যার বিচার পাব না ? ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান ওরফে রাফি হত্যা মামলার মতো তদন্ত ও রায় কী আমরা দেখে যেতে পারব না? তনুর লাশ উদ্ধারের পর ৩ বছর ৮ মাস পার হলো, কিন্তু এখনো এ মামলার তদন্তই শেষ হচ্ছে না। তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তিনবার বদল হলেও এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাও উদ্ঘাটন হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তনু হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।’

মঙ্গলবার বিকালে তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম সাংবাদিকদের নিকট এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.