ঢাকাঃ নোটিশ ছাড়াই হঠাৎ করেই মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডে কেয়ার ইনচার্জ পদের বাছাই পরীক্ষা স্থগিত করায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা ছিল। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসেন পরীক্ষার্থীরা। এসে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন পরীক্ষার্থীরা। তারা জানান, কেন্দ্রে এসে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্ত থোকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পরেছেন।
পরীক্ষার্থীরা বলেন, সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল, টাঙানো হয়েছিল সিটপ্লান। কিন্তু পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে জানানো হয় পরীক্ষা স্থগিতের কথা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
