নিজস্ব প্রতিবেদক :
প্রাক প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরিচালনায় কোমলমতি শিক্ষার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। সরকারের এমন নিদের্শনা থাকার পরও কোথাও কোথাও পরীক্ষা নেয়া হচ্ছে। এ ধরণের পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, প্রাক প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরিচালনায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য কোনরূপ আনুষ্ঠানিক লিখিত পরীক্ষার কথা কারিকুলামে উল্লেখ নেই। অথচ মাঠ পর্যায় হতে জানা গেছে যে, কোথাও কোথাও প্রশ্নপত্র ছাপিয়ে প্রাক প্রাথমিক শিশুদের আনুষ্ঠানিক লিখিত পরীক্ষা নেয়া হচ্ছে।
আদেশে আরও বলা হয়, নিয়ম না থাকা সত্বেও পরীক্ষা গ্রহণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এ ধরনের পরীক্ষা শিশুদের সামগ্রিক উন্নয়নের অন্তরায় ।
এমতাবস্থায়, প্রাক প্রাথমিক শ্রেণি কার্যক্রমে কোনো অবস্থাতেই আনুষ্ঠানিক লিখিত পরীক্ষা গ্রহণ করা যাবে না। যদি পরীক্ষা গ্রহণ করা হয় তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
