আট মাস ধরে বেতন পাননা তিন শিক্ষক

বান্দরবানঃ জেলার আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে আন্দোলনের মুখে খন্ডকালিন ৩ শিক্ষককে নিয়োগ দেওয়া হলেও সেই শিক্ষকরা গত ৮ মাস ধরে বেতন না পেয়ে চাকরী ছেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে আলীকদম জুনিয়র উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হলেও সরকারি করন হয় ১৯৮৯ সালে। বর্তমানে ৫শ জন ছাত্রছাত্রী অধ্যায়ন করছে। বছরের পর বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য, তাছাড়া সহকারী শিক্ষকের ১০টি পদ থাকলে শূন্য আছে ৪টি।

স্থানীয় সূত্রে জানা যায়,আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবীতে গত বছরের ২৮ মার্চ ছাত্র ছাত্রী ও অবিভাবকদের মানবন্ধনসহ আন্দোলনের মুখে খন্ডকালীন শিক্ষক হিসেবে রকিবুল ইসলাম, তৌহিদুল ইসলাম নয়ন ও সিরিন সুলতানা নামে তিন শিক্ষককে একই বছরের ২৯ মার্চ মাত্র ৫হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়। যোগদানের পর গত ৮ মাস বেতন মেলেনি তাদের। বিভিন্ন দপ্তর ও স্থানীয় জন প্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও বেতন না পেয়ে হতাশায় চাকরি ছেড়েছেন তারা।

আরো জানা গেছে, একদিকে শিক্ষক সংকট অন্যদিকে এরি মধ্যে খন্ডকালিন তিন শিক্ষক চাকরী ছাড়ার কারনে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে, ফলে আশানুরুপ ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

ভুক্তভোগী খন্ডকালিন শিক্ষক তৌহিদুল ইসলাম নয়ন বলেন, ২০২২ সালে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আবু তাহের স্যার আমাকে সিভি নিয়ে স্কুলে আসতে বলেন। সিভি জমা নিয়ে ক্লাস করানোর জন্য পাঠানো হয়, যোগদানের শুরু থেকে ৮ মাস সম্মানি ভাতা দেওয়া হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.