ঝালকাঠিঃ জেলায় বিদ্যুৎস্পৃষ্টে নাঈম হোসেন (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আগরবাড়ি এলাকার নিজ বাড়ির ত্রুটিপূর্ণ সিলিং ফ্যান মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া নাঈম একই এলাকার হান্নান হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পুলিশ ও পরিবারের স্বজনরা জানান, আজ নাঈমের বাড়ির একটি সিলিং ফ্যান বিকল হয়ে যায়। ফ্যানটি মেরামত গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাঈম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
