কুমিল্লাঃ জেলার চান্দিনায় অটোরিকশা থেকে তুলে নিয়ে এক মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিকলীগ নেতাদের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের সাব্বির (১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রীর মা বাদী হয়ে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ছাত্রীর মা এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক আব্দুল কাদের সাব্বির উপজেলার পরচঙ্গা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। ঘটনার সঙ্গে অভিযুক্ত রুবেল ও ইউসুফ মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
জানা যায়, চান্দিনার মোহনপুর মহিলা মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী শনিবার (৭ অক্টোবর) বিকেলে মায়ের কিস্তির টাকা দিয়ে সাব্বিরের অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে মহিচাইল সিংহবাড়ি অতিক্রম করার পর মহিচাইল গ্রামের রুবেল, ইউসুফসহ তিনজন অটোরিকশায় উঠে। তারা তাকে তুলাপুকুরিয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে ধর্ষণ করে।
মাদরাসাছাত্রী জানায়, শুরু থেকে তারা চার জন ছিল। অনেক অনুরোধ করলেও তাকে ছাড়া হয়নি। চড়-থাপ্পড় দিয়ে তাকে চুপ করানো হয়।
তিনি বলেন, ধর্ষণের পর আমাকে রাস্তায় নিয়ে চোখ খুলে ছেড়ে দেয়। পরবর্তীতে কোনোভাবে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানাই।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, সোমবার অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে সঙ্গে নিয়ে সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
