সরকারি কলেজের ২১ জন শিক্ষককে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃত শিক্ষকদের মধ্যে শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যার প্রভাষক মো. মঈন বখত আনসারীকে মৌলভীবাজার সরকারি কলেজে, সরকারি বরহামগঞ্জ কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক মো. আব্বাস আলীকে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, দিনাজপুর সরকারি কলেজের বাংলা প্রভাষক সেলিম রেজাকে গোল-ই আফরোজ সরকারি কলেজে, বরিশাল সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক মু. ইয়াহিয়া জামানকে বরগুনা সরকারি কলেজে, গৌরীপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক হোসনে আরা আক্তারকে সরকারি ভিকু মেমোরিয়াল কলেজে বদলি করা হয়েছে।
এছাড়াও সরকারি শহীদ আসাদ কলেজের বাংলার প্রভাষক শাহরিয়া আল রশিদকে টঙ্গী সরকারি কলেজে, কক্সবাজার সরকারি মহিলা কলেজের রসায়নের প্রভাষক মো. আল ফাহাদ রনিবকে শহীদ স্মৃতি সরকারি কলেজে, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক মো. মাইনুল ইসলামকে সরকারি বি.এল. কলেজে, পলাশবাড়ি সরকারি কলেজের উদ্ভিদবিদ্যার প্রভাষক মো. বরাতুজ্জামানকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে, সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনার প্রভাষক মোছা. লাইলী খাতুনকে ইসলামিয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।
বদলি হওয়া শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল