এইমাত্র পাওয়া

বেরোবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইউনিটসমূহের শিফটভিত্তিক মেধা অনুযায়ী আগামী ২৪ নভেম্বর রবিবার থেকে ২৭ নভেম্বর বুধবার পর্যন্ত অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবেন।

এরপর আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিভাগ নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাই ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া আগামী ২ ও ৩ ডিসেম্বর ২০১৯, সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.