এইমাত্র পাওয়া

সরকারি হচ্ছে আরও দুই কলেজ

আরও দুইটি কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। কলেজ দুটি হল রাজধানীর সিদ্ধেশ্বরী গালর্স কলেজ এবং নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কলেজ দুটির মধ্যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অপরদিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে মতামত চাওয়া হয়েছে।

সূত্র জানায়, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজধানীর সিদ্ধেশ্বরী গালর্স কলেজ সরকারিকরণের লক্ষ্যে কলেজের নিয়োগ, পদোন্নতি ও স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করাতে বলা হয়েছে। সে প্রেক্ষিতে গত ১২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়ে কলেজের নিয়োগ, পদোন্নতি ও স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলেঝের পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

সূত্র আরও জানায়, নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজটি সরকারিকরণের বিষয়ে মতামত চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ২ অক্টোবর এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সে প্রেক্ষিতে ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজটি সরকারিকরণের যৌক্তিকতা উল্লেখ করে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একই সাথে নাটোর জেলায় কয়টি সরকারি কলেজ ও কয়টি বেসরকারি কলেজ রয়েছে এবং সেগুলোর মধ্যে গোপালপুর ডিগ্রি কলেজের অবস্থান, নিজস্ব জমি রয়েছে কিনা, ছাত্র-ছাত্রী সংখ্যা, কলেজের ভবনের অবস্থা জানতে চাওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তরের কাছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.