এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দেলোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাইশা শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহ বিলিয়া জুলফিকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোছা. জান্নাতী বেগম, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রাবণী রাণী সরকার , অর্থ সম্পাদক হিসেবে আতিয়া শারমিলা আঁখি, দপ্তর সম্পাদক হিসেবে সুমাইয়া শারমিন শিমু , উপ দপ্তর সম্পাদক হিসেবে সাফায়েত আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নুশরাত জাহান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে মাশুদা মাহাদ ঐশ্বী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. মেহেদি হাসান রনি এবং সম্পাদকীয় পর্ষদ হিসেবে মো. ওয়ালিদ নিহাদ ও আমিরুল ইসলাম বাপন দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই প্রগতিশীল লেখক। তাদের লেখার মাধ্যমে দেশ ও জাতির সংকট-সম্ভাবনা উঠে আসবে বলে প্রত্যাশা করছি।
শাখার সভাপতি দেলোয়ার হোসেন রনি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পূূর্ণাঙ্গ কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ , সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আশা করি সকলেই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করে সংগঠনের সম্মান অক্ষুণ্ণ রাখবে এবং সাফল্যের ধারা বজায় রাখতে সচেষ্ট থাকবে। একইসঙ্গে গঠনমূলক কাজ ও গঠনতন্ত্রের প্রতি সম্মান রেখে দেশের কল্যাণে কলম পরিচালনা করার আহ্বান রইলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
