শিক্ষার্থীরা বিয়ে করলে হলে থাকতে পারবে না এমন সিদ্ধান্ত অযৌক্তিক: তথ্যমন্ত্রী

ঢাকাঃ কোনো শিক্ষার্থী বিয়ে করলে হলে থাকতে পারবে না, কিংবা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে ছাত্রীরা নিচতলায় বসবে এবং ছাত্ররা দোতলায় বসবে, এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সচিবালয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এসব সিদ্ধান্ত কীভাবে হয়, কোথা থেকে হয়, কার মাথা থেকে আসে, সেটি খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে জানানো হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়ায় এবং ক্লিনফিডের মাধ্যমে বিদেশি টেলিভিশন প্রদর্শিত হওয়ায় দেশ থেকে প্রতিবছর পাচার হওয়া প্রায় ৫০০ কোটি টাকা টাকা সেভ হয়েছে। অনলাইন ভিত্তিক গণমাধ্যমে ক্লিনফিড ছাড়াই বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করার বিষয়টিও বন্ধ করা হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ড. হাছান বলেন, বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের প্রমোশন দিয়েছেন। যিনি নিজের প্রকৃত জন্মতারিখ বদলে দিয়ে, জাতীয় শোক দিবসের দিনে মিথ্যা জন্মদিন পালন করেন। একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.