কুমিল্লাঃ জেলার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দৌলতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের বাসিন্দা। তিনি লাকসাম বিএন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাকসাম-দৌলতগঞ্জ এলাকায় রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন স্কুলশিক্ষক সাইফুল ইসলাম। এসময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীরের একটি অংশ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
