নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নন-গেজেটেড কর্মচারী। সে অনুযায়ী তারা বেতন-ভাতা প্রাপ্য হবে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ২য় শ্রেণিতে উন্নীতকরণের সময় গেজেটেড হিসেবে উল্লেখ না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক পত্রের মর্মানুযায়ী উক্ত পদটি নন-গেজেটেড কর্মচারী হিসেবে বিবেচিত।
সে বিবেচনায় চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী তাদের প্রাপ্য টাইম স্কেলসহ বেতন ভাতাদি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তা কার্যকরের লক্ষ্যে মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসসমূহে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
