ঢাকাঃ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন স্তরে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার দিনের শেষ ভাগে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর ভিত্তি করে সুদের হার বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
আর সেদিকে নজর দিয়ে স্বর্ণের দাম কমিয়েছে বিনিয়োগকারীরা। এতে নিরাপদ আশ্রয় ধাতুটির ব্যাপক দরপতন ঘটেছে। গত ফেব্রুয়ারির পর যা সবচেয়ে কম।
শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৭০ ডলার ৯৯ সেন্টে। তবে তা বিগত ৭ মাসের মধ্যে সবচেয়ে কম।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮৮৮ ডলার ৫০ সেন্টে।
চলতি মাসে সবমিলিয়ে স্বর্ণ দর হারিয়েছে ৩ শতাংশের বেশি। এ নিয়ে ২০২৩ সালের টানা ২ প্রান্তিকে বুলিয়ন বাজার নিম্নগামী থাকল। এ বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন মুদ্রা ডলার এবং দেশটির ট্রেজারি ইল্ড ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৪ ত্রেমাসিকের মধ্যে যা সর্বোচ্চ। মূলত, এই কারণেই চাপে পড়েছে স্বর্ণ।
ডএবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজারের গ্লোবাল হেড নিকোলাস ফ্র্যাপেল বলেন, দীর্ঘমেয়াদে সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেড। এরই মধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এ আভাস দিয়েছেন। এতে চাপে পড়েছে স্বর্ণের বিশ্ববাজার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
