শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, .ঢাকাঃ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এনএসএম/ ডিএসএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
পদের নাম: এনএসএম/ ডিএসএম (ফ্যান অ্যান্ড ক্যাবলস ডিলার নেটওয়ার্ক)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিষয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা এবং MS Word, MS Excel, MS PowerPoint অ্যাপ্লিকেশন বিষয়ে কাজের অভিজ্ঞতা লাগবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, লাভের অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস এছাড়াও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী।
চাকরির ধরন: ফুল টাইম
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
