প্রতিনিধি দশমিনা সাফায়েত ।।
পটুয়াখালীর দশমিনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভুত ভাবে জেষ্ঠ্যতা লঙ্ঘন করে দায়িত্ব পালন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৫ কর্মকর্তা সহ দশমিনা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মামলা করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলার সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ শিক্ষকরা একই কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচেতা দাসের বিরুদ্ধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা অভিযোগ করেন, সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের জীববিজ্ঞানের প্রভাষক কলেজের চাকুরী বিধি লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষে দায়িত্ব পালন করে অসছেন। এ সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জেষ্ঠ্যতা নির্ধারনের জন্য সকল শিক্ষকদের তথ্য প্রেরন করতে বলায় গত মাসের ১৭ তারিখ দশমিনা মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালতে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট ৫ কর্মকর্তা সহ দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের জ্যেষ্ঠ সকল শিক্ষকদের বিরুদ্ধে নিজের পদ টিকিয়ে রাখতে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দেন। এছাড়াও ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীর্ঘ একমাস কলেজ উপস্থিত হন না। এতে কলেজের সকল কার্যক্রম সঠিক ভাবে হচ্ছে না। মানববন্ধনে শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারন দাবি করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচেতো দাস বলেন, শিক্ষকদের আমাকে ভালো মনে না হলে অন্য শিক্ষককে দায়িত্ব দেয়া হোক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
