এইমাত্র পাওয়া

মাদক-র‍্যাগিংয়ে কঠোর নির্দেশনা রুয়েটে

রাজশাহীঃ প্রযুক্তি গুচ্ছভুক্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

রুয়েটের ছাত্রকল্যাণ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অতীতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ নানাভাবে হয়রানি ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীদের হয়রানির শিকারও হয়েছে। এমনকি ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাস ও হলে কোনো প্রকার মাদক ব্যবহার ও র‍্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় ক্যাম্পাস, হল ও হলের বাহিরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ এবং প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.