এইমাত্র পাওয়া

জরুরী সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা উপমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরের পরে গণমাধ্যমে ব্রিফ করবেন শিক্ষ উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুয়েটের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য বেলা আড়াইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় শিক্ষ উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে হত্যা করে। এ ঘটনার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

এ ঘটনায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন। গত বুধবার আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.