এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কুমিল্লা এসোসিয়েশনের নতুন কমিটি (২০২৩-২৪) ঘোষণা করা হয়েছে। আগামী এক বছর এ কমিটি তাদের দায়িত্ব পালন করবে।
শুক্রবার সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্যাডে এসব তথ্য জানানো হয়।কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: জাবেদ হোসাইন ও সাধারন সম্পাদক হিসেবে আছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।
এছাড়া কমিটিতে আরো আছেন সহ-সভাপতি হিসেবে আছেন, মো: ওয়ালিদ নিহাদ, মো: ইমাম হোসাইন, কামরুল হাসান শিশির, জয়ন্ত ধর, পারি মজুমদার ও তানজিম হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন যথাক্রমে আবু ইসহাক অনিক, মাসুম আহমেদ, সাদমান জামান, বুশরা জাহান বর্ণা, বিজয় চন্দ্র শীল, আসিফ হাসান প্লাবন ও রাশেদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জিহাদ সৈকত, মেহেরুন্নেসা মিতু, তরিকুল ইসলাম সজিব, জান্নাতুল তাবাসসুম, নয়ন চন্দ্র শীল। অর্থ সম্পাদক হিসেবে আছেন নেয়ামুল ইসলাম বাঁধন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মজুমদার ফারহান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহিদুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা শিমু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল হাসান মিঠু।
এছাড়া উক্ত কমিটি তে কার্যকরী সদস্য হিসেবে আছেন শিহাব,সানজিদা, আরিফ, রায়হানা, জিসান ও মেহেরাজ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
