শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য উত্থাপিত হলেই চাকরি হারাবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাওয়া নতুন শিক্ষকরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিরূপ মন্তব্য আসলেই নতুন শিক্ষকদের সুপারিশ বাতিল ও প্রার্থীকে চাকরি থেকে অব্যহতি দিতে হবে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এনটিআরসিএকে এমনটাই নির্দেশনা দেয়া হয়েছে।
উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত আদেশে প্রার্থীদের সুপারিশের বিষয়ে এনটিআরসিএকে কিছু শর্ত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
শর্ত হিসেবে বলা হয়, নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের বিষয় সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে তার সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে এনটিআরসিএ তা মন্ত্রণালয়কে জানাবে। বিরূপ মন্তব্য পাওয়া শিক্ষককে অব্যাহতি দেয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাবে।
ওই আদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশ প্রতিপালনে ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংক দূর করতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন চলমান রেখেই অস্থায়ীভিত্তিতে নিয়োগ সুপারিশ করার অনুমতি দেয়া হয়।
উল্লেখ্য, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
