রাজশাহীঃ জেলায় প্রাথমিকের বিভিন্ন ক্লাসের ছয় বস্তা নতুন বই জব্দ করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের সামনে থেকে দুটি রিকশাযোগে বইগুলো পাচারের সময় জব্দ করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিকশাচালক মো. রুবেল ও মো. হৃদয়কে আটক করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজন নন্দী বলেন, বইগুলো নগরীর হোসেনীগঞ্জ বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে বের করা হয়েছিল। সেগুলো রিকশায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে নেওয়ার কথা ছিল তাদের। নতুন বই দেখে মানুষ ভিড় করলে রিকশার পেছনে থাকা দুজন অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন।
এসআই আরও বলেন, নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দুটি রিকশাযোগে প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বই পাচার হচ্ছিল। পথে তাদের আটক করে বইগুলো জব্দ করা হয়। জব্দ করা বই থানা হেফাজতে রাখা হয়েছে। জব্দ বইগুলো আজই স্কুলে আনা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামকে জানানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
