এইমাত্র পাওয়া

নতুন কারিকুলামে আগ্রহী প্রশিক্ষকদের আবেদন যাচাই করে অগ্রায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের আগ্রহী  প্রশিক্ষকদের আবেদন যাচাই করে অগ্রায়ন সংক্রান্ত নির্দেশনার বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার মাউশির সহকারী পরিচালক মোসাঃ আইরিন হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিটিতে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (সাধারণ/মাদ্রাসা/কারিগরি/সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযুক্ত মাধ্যমিক শাখা) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত ৮ম ও ৯ম শ্রেণিতে পাঠ্যপুস্তক এর সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। আমরা জানি, নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক/কর্মকর্তাগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হতে আগ্রহী শিক্ষক/কর্মকর্তাগণের আবেদনসমূহ জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ www.emis.gov.bd ওয়েবসাইটে নিজ নিজ আইডিতে প্রবশ করে NCE মডিউলে ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এমতাবস্থায়, সংশ্লিষ্ট আবেদনসমূহ যাচাইপূর্বক নিম্নবর্ণিত ছক অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা তাঁর জেলায় “শিক্ষক” ক্যাটেগরীর যে সকল আবেদনকারী “জেলা পর্যায়ের” বিভিন্ন বিষয়ের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অগ্রায়ণ করবেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তাঁর উপজেলায় “শিক্ষক” ক্যাটেগরীর যে সকল আবেদনকারী “উপজেলা পর্যায়ের ” বিভিন্ন বিষয়ের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অগ্রায়ণ করবেন। “উপজেলা পর্যায়ের” আবেদনের নির্ধারিত সময়সীমার পরের দিন হতে আবেদন অগ্রায়ণ কার্যক্রম করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.