এইমাত্র পাওয়া

ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার পদমর্যাদার তিন জন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

এই তিন কর্মকর্তা হলেন- উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে, একই স্থানের সহকারি কমিশনার মো. রওশন আলীকে রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (এডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.