নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঘুষের রেট নির্ধারণ করে দেওয়া পিরোজপুরের নাজিপুর উপজেলার সেই এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুস সবুর মন্ডল।
উল্লেখ্য, জমির নামজারির জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান খরচ বাবদ ৬ হাজার টাকা বেঁধে দিয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে এক সভার নির্দেশনামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সভায় ‘এমন কোনো আলোচনা’ হয়নি বলে এসি ল্যান্ড মাসুদুর রহমান দাবি করলেও বিষয়টি নিয়ে পিরোজপুরের জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। আর উপজেলা প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
