এইমাত্র পাওয়া

ঢাকায় থেকেও জাজিরায় মামলার আসামি জবি শিক্ষার্থী

ঢাকাঃ ঢাকায় অবস্থান করেও শরীয়তপুরের জাজিরা থানার মুলনা ইউনিয়নের দুই পক্ষের মারামারির ঘটনার এক মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. জাহিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের (১২তম ব্যাচের) শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জাজিরা থানার মুলনা ইউনিয়নের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এই ঘটনা ঘটার সময় আমি আমার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। কিন্তু আমাকে মিথ্যা মামলায় আসামি দেওয়া হয়। সমাজিক প্রতিহিংসামূলক এই কাজ আমাকে হেনস্তা করার জন্য মামলায় দেওয়া হয়। আমার ক্যারিয়ার যাতে খারাপ কিছু হয় সেই জন্যই এই মামলা দেওয়া হয়েছে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির ফুটেজ এবং প্রমাণ রয়েছে যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত ছিলাম। আমি যেন প্রতিহিংসার শিকার না হই সেই জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনিত আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, মামলায় আসামি যেহেতু হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন আসামি যদি ঢাকায় থেকেও মামলার আসামি হন তাহলে যা যা প্রমাণাদি রয়েছে সেগুলো পেশ করতে বলুন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, আমি এসপির সাথে এ বিষয়ে কথা বলেছি আমাদের শিক্ষার্থী ওই ঘটনার দিন ক্যাম্পাসেই ছিল, সেটার প্রমাণ আছে। আমাদের শিক্ষার্থী যাতে ভোগান্তির শিকার না হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.