এইমাত্র পাওয়া

ডিসেম্বরে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে সংস্থাটি প্রস্তুতিও শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে তা সম্ভব বলে মনে করছেন এনটিআরসিএ কর্মকর্তারা।

জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী- প্রতি বছর একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। অথচ প্রায় চার বছর ধরে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় না। এজন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে এ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান বলেন, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। দ্রুত সময়ের মধ্যে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.