এইমাত্র পাওয়া

আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে। গত কয়েক দিনের অসহ্য তাপমাত্রা আজকের মধ্যেই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তাপপ্রবাহ ছিল। এছাড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল জেলায় তাপপ্রবাহ ছিল।

তবে আজকে এখান থেকে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ কমে যাবে। বিশেষ করে রাজশাহী ও রংপুরের কোথা কোথাও তাপপ্রবাহ থাকলেও বেশিরভাগ জায়গায় কমে যাবে। তার মানে আগামী পাঁচদিন সারাদেশসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর বা মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি তুলনামূলক দুর্বল হবে। কারণ, লঘুচাপের থেকে এটির বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। আজ বিকেলে অথবা আগামীকাল সকালে এটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনও এই তথ্য প্রকাশ করিনি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৯৭ মিলিমিটার এবং চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

১৮ সেপ্টেম্বর কোথায় কোথায় বৃষ্টি হবে- খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

১৯ সেপ্টেম্বর দেশের যেসব জায়গায় বৃষ্টি হবে-ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading