ঢাকাঃ চলতি বছরের ২৪ জানুয়ারি ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সাভির্সের প্রকাশিত ফলাফলে ১০৩ জন প্রার্থীকে সহকারী জজ পদে সাময়িকভাবে সুপারিশ করা হয়। চূড়ান্ত ফলপ্রকাশের ৭ মাস অতিবাহিত হলেও এখনো তাদের নিয়োগের গেজেট প্রকাশিত করা হয়নি। গেজেট প্রকাশ না হওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চাকরিতে যোগদান করতে পারছেন না।
সূত্র জানায়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন গত বছরের ১২ মে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। তিন ধাপের পরীক্ষা শেযে এ বছরের ১৯ জানুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়। চূড়ান্ত ফল প্রকাশ করে ২৪ জানুয়ারি। ভেরিফিকেশন প্রক্রিয়া দীর্ঘ সময়ে ও শেষ না হওয়ায় চাকরিতে যোগদান প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৬ মাস এবং চূড়ান্ত ফলপ্রকাশের ৭ মাস অথচ এখনো গেজেট প্রকাশ করা হয় নাই। পুলিশি যাচাই প্রতিবেদনও অন্যান্য প্রক্রিয়ায় সময় বেশি লাগার কারণে নিয়োগ গেজেট প্রকাশ করা যাচ্ছে না বলে বি জে এম সি মারফত জানা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখে ৯৭ জনের ভেরিফিকেশন রিপোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বাকি ৬ জনের ভেরিফিকেশন রিপোর্ট না আসায় পরবর্তী পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে দেশের নিম্ন আদালতে প্রায় ৪০ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। এ জন্য মামলা জট নিরসনে নতুন বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা চলছে। তবে বাকি ৬ জনের রিপোর্টের জন্য আরও সময় বেশি লাগবে।
সূত্র জানায়, ১০৩ জনের রিপোর্ট পাওয়ার পর সুপ্রিমকোর্টের পরামর্শ নিয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী জজদের গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগ ও পদায়ন করা হবে। এ ব্যপারে মন্ত্রণালয় দ্রুত গেজেট প্রকাশ করার লক্ষে কাজ করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
