বছরের পর বছর কলেজে না এসে বেতন তুলছেন তিন শিক্ষক

ভোলাঃ জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ডিগ্রি কলেজের ২ সহকারী অধ্যাপক ও ১ কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে বছরের পর বছর কলেজে না এসে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। কলেজে গিয়ে ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, হিসাব বিজ্ঞানের হাফেজ আহম্মদ ও কম্পিউটার শিক্ষক বজলুর রহমান উপস্থিত পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ আ. হক তাৎক্ষণিক ৩ জনের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কম্পিউটার শিক্ষক বরিশাল সপরিবারে বাসা নিয়ে থাকেন। হিসাব বিজ্ঞানে শিক্ষক হাফিজ অসুস্থ লালমোহনে থাকেন। চলতি ২৩ সালে নভেম্বরে অবসরে যাবেন। কামাল উদ্দিন চাকরি ছেড়ে দেবেন। ২ বছর পূর্ব থেকে চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন।

কলেজের এই ৩ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রায় ৮ বছর পর্যন্ত কলেজে নিয়মিত পাঠদান করেন না। মাঝে মাঝে এসে শিক্ষক হাজিরা খাতায় সই স্বাক্ষর দিয়ে প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করেন।

এই ব্যাপারে ইসলাম শিক্ষার সহকারী অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আমি ঢাকায় ডাক্তার সলিমুল্লার অধিনে চিকিৎসায় রয়েছি। দুই একদিনের মধ্যে চরফ্যাশন আসব।

কম্পিউটার শিক্ষক বজলুর রহমান বলেন, আমি বরিশালে কলেজের এইচএসসি খাতার জন্য আসছি।

চরফ্যাশনের ইউএনও নওরীন হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে দেখব।

বরিশাল আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.