এইমাত্র পাওয়া

র‌্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়েছে ইবি

মুতাছিম বিল্লাহ রিয়াদ।।

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ৫০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবস্থান ৩২তম (বিশ্ব র‌্যাংকিংয়ে-৪০৩৭)। এর আগে দেশের মধ্যে ৩৬তম (বিশ্ব র‌্যাংকিংয়ে-৪১৬২) স্থানে ছিলো বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৩ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবমেট্রিক্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশের ১৭০টি পাবলিক, প্রাইভেট ও মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১০৫১), দ্বিতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১১৯২), তৃতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪২১), চতুর্থ স্থানে সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৭৬), পঞ্চম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৬৯৬), ষষ্ঠ স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০১৮), সপ্তম স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২০১৮), অষ্টম স্থানে ব্রাক ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২০৭৯ ), নবম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩১৮), দশম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩৫৪)।

এদিকে ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে থাকা বিশ্বসেরা ৫টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পঞ্চম স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। জানা গেছে, এই র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.