কুমিল্লাঃ প্রতি বছর সারা দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এসব শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আনে। স্বপ্নের ক্যাম্পাসে এসে র্যাগিংয়ের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অনেকে। ফলে পড়াশোনাও ছেড়ে দেন অনেক শিক্ষার্থী। তাই র্যাগিং নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
র্যাগিং বিষয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘র্যাগিংয়ের রিরুদ্ধে আমাদের আগে থেকেই জিরো টলারেন্স জারি করা আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনা খুব কম। দুই একটা র্যাগিংয়ের ঘটনা অতীতে যা ঘটছে আমরা তাতে শক্ত পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও যদি র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটে তাহলে আমরা শক্ত পদক্ষেপ গ্রহণ করব৷
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা জিএসটিতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথম। সেই সূত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেরা শিক্ষার্থীরাই এসেছে। তারা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করবে, খেলাধুলা করবে, নিজেদের ভবিষ্যতের জন্য স্কিল বাড়াবে। কিন্তু র্যাগিংয়ের মতো অপ্রীতিকর ঘটনার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। এর জন্য আমরা নবীন শিক্ষার্থীদের সুবিধার্থে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
