বিশেষ প্রতিনিধিঃ
থেকে রক্ষা করলেন এসিল্যান্ডঃ সিরাজগঞ্জ সদরে একই রাতে ০৩(তিন) স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়।
এসিল্যান্ড আনিসুর রহমান জানান, প্রথমে সন্ধ্যা ৬.০০ টায় সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বৈদ্যধলডোব অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন (১৩), রাত ৭.৩০ টায় বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ আশা খাতুন (১৫) ও রাত ৮.৩০ টায় পৌরসভার ধানবান্ধিতে অষ্টম শ্রেনীর ছাত্রী বিথী খাতুন (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
আদালত সূত্রে আরও জানা যায়, শুক্রবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহেই কনে ছিল অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল