নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ প্রকাশিত র্যাংকিংয়ে দেশের ১৭০টি সরকরি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১২তম এবং বিশ্বের মধ্যে ২৭৩৫তম।
এ বছরের র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪টিই যুক্তরাষ্ট্রের। এগুলো হলো-হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি), ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে। আর চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
তালিকায় দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১০৫১), দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (১১৯২) এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৪২১)।
২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।
র্যাংকিংয়ের ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রকাশনা, গবেষকদের সুপারিশ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিবেচনা করেন। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র্যাংকিং প্রকাশ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
