আজ রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের বাহিরে ৮টি দেশে ১২টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।
প্রতিদিন সকাল সাড়ে দশটায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে আজ সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ঢাকার বেইলি রোডের ভিকারুনিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সাথে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাহিরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল