পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ পানি সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টির বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আবেদন নেওয়া শুরু হয়েছে।

১। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি।
বেতন : ১১,০০০-২৬,৫৯০
বয়সসীমা: ১৮-৩০ বছর

২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৩। পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৮,২৫০-২০,০১০
বয়সসীমা: ১৮-৩০ বছর

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.